জীবন বীমার প্রিমিয়াম পরিশোধ সেবা বাংলালিংকে


বাংলালিংক ও জীবন বীমা করপোরেশন (জেবিসি) মোবাইল ফোনভিত্তিক ইলেক্ট্রনিক ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেমেন্ট সার্ভিস বা জীবন বীমার প্রিমিয়াম প্রদান সেবা চালু করেছে। জেবিসির সব পলিসি হোল্ডারদের জন্য চালু করা নতুন সেবাটির নাম দেয়া হয়েছে ‘বাংলালিংক মোবাইল ক্যাশ ইন্স্যুরেন্স পে’। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। এ সময় উপস্থিত ছিলেন জীবন বীমা করপোরেশনের (জেবিসি) চেয়ারম্যান ও পরিচালক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন ও জেবিসির ব্যবস্থাপনা পরিচালক পরীক্ষিত দত্ত চৌধুরী, বাংলালিংকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সিএফও মোহামেদ ওসমান প্রমুখ। ‘বাংলালিংক মোবাইল ক্যাশ ইন্স্যুরেন্স পে’ শীর্ষক এই সেবার আওতায় সারা দেশব্যাপী জীবন বীমা করপোরেশনের (জেবিসি) সব পলিসি হোল্ডার নিজ নিজ মোবাইল ফোন অথবা বাংলালিংক ক্যাশ পয়েন্ট লেখা আউটলেটসমূহের মাধ্যমে তাদের জীবন বীমার প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন। অন্যদিকে বাংলালিংকের গ্রাহকরাও তাদের মোবাইল ওয়ালেট ব্যালেন্স ব্যবহার করে নিজস্ব মোবাইল ফোনের মাধ্যমে জীবন বীমার প্রিমিয়াম জমা দিতে পারবেন। এছাড়াও গ্রাহকরা তাদের জীবন বীমা পলিসি সিডিউলের প্রিন্ট কপি নিয়ে যে কোন বাংলালিংক মোবাইল ক্যাশ পয়েন্ট লেখা খুচরা আউটলেটসমূহে গিয়ে প্রিমিয়াম পরিশোধ ও টাকার রশিদ সংগ্রহ করতে পারবেন। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিয়েছে। দেশে এখন ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম চালু হয়েছে। ল্যাপটপ তৈরি হয়েছে। সামনে আমরা স্মার্টফোন তৈরি করবো, যাতে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন সেবা উপভোগ করা যাবে।

চার অপারেটরকে দিতে হবে ৩ হাজার ৭৪৬ কোটি টাকা


চারটি মোবাইল ফোন অপারেটরের লাইসেন্স নবায়নের আবেদন গ্রহণ করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। স্পেকট্রাম চার্জ এবং অন্যান্য ফির টাকা জমা দেওয়ার জন্য ১৫ দিন সময় দিয়ে আজ সোমবার গ্রামীণফোন, বাংলালিংক, রবি এবং সিটিসেলকে এ বিষয়ে চিঠি দেওয়া হবে। পাওনা পরিশোধের সঙ্গে সঙ্গে আবেদনে কাগজপত্রের যেসব ঘাটতি আছে সেগুলোও ১০ দিনের মধ্যে দেওয়ার কথা চিঠিতে উল্লেখ থাকবে।
রোববার সকালে কমিশনের এক জরুরি বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয় বিটিআরসি। বৈঠক শেষে বিটিআরসির শীর্ষ এক কর্মকর্তা জানান, কমিশন চারটি অপারেটরকে তাদের বাকি থাকা ডকুমেন্ট দেওয়ার পাশাপাশি লাইসেন্স নবায়ন নীতিমালা অনুসারে স্পেকট্রামের মূল্য পরিশোধ করতে বলেছে। জানা গেছে, সব অপারেটরকে তাদের দেনা পরিশোধ করতে বললেও গ্রামীণফোনের অডিট আপত্তির তিন হাজার ৩৪ কোটি টাকাকে লাইসেন্স নবায়নের সঙ্গে এখনই মেলাতে চাইছে না বিটিআরসি। সে কারণে এ বিষয়টি চিঠিতে উল্লেখ করা হচ্ছে না। চিঠিতে সব অপারেটরের স্পেকট্রাম মূল্য কখন কতটা পরিশোধ করতে হবে সেটি উল্লেখ করে দেওয়া থাকছে।
নীতিমালা অনুসারে, প্রত্যেক অপারেটরকে লাইসেন্স নবায়ন বাবদ যে অর্থ দিতে হবে তার ৪৯ শতাংশ এখনই পরিশোধ করতে হবে। সেক্ষেত্রে ৩১ অক্টোবরের মধ্যে সরকারের কোষাগারে এ খাত থেকে জমা পড়বে ৩ হাজার ৭৪৬ কোটি টাকা। বাকি টাকা আসবে দেড় বছরে তিন কিস্তিতে ১৭ শতাংশ হারে। প্রতি কিস্তির মেয়াদ হবে ১৮০ দিন করে। এদিকে লাইসেন্স নবায়নে স্পেকট্রাম মূল্য নির্ধারিত হয়েছে প্রতি মেগাহার্টজ দেড়শ' কোটি টাকা হারে। গ্রাহক সংখ্যার ভিত্তিতে এ মূল্যের ওপর কিছু হ্রাস-বৃদ্ধি করা হয়েছে। ৩০ জুনে যে অপারেটরের যত গ্রাহক ছিল তার ওপর ভিত্তি করেই মার্কেট কম্পিটিশন ফ্যাক্টর (এমসিএফ) নির্ধারণ করা হয়েছে। এ পদ্ধতিতে গ্রাহক বেশি হওয়ায় গ্রামীণফোনের স্পেকট্রামের প্রকৃত মূল্য ভিত্তিমূল্যের চেয়ে এক দশমিক ৪৮ গুণ বেশি হয়েছে। সে কারণে ১৪ দশমিক ৬ মেগাহার্টজ স্পেকট্রামের ভিত্তিমূল্য ২ হাজার ১৯০ কোটি টাকা হলেও তাদের প্রকৃত মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ২৪১ কোটি ২০ লাখ টাকা। এর ৪৯ শতাংশ এবং ১০ কোটি টাকা লাইসেন্স ফি হিসেবে তাদের ৩১ অক্টোবরের মধ্যে দিতে হবে এক হাজার ৫৯৮ কোটি ১৯ লাখ টাকা।
বাংলালিংকের ১২ দশমিক ৪ মেগাহার্টজ স্পেকট্রামের মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৯৭১ কোটি ৬০ লাখ টাকা। ১৫ দিনের মধ্যে তাদের দিতে হবে ৯৭৬ কোটি টাকা। রবিকে স্পেকট্রামের মূল্য ৪৯ শতাংশসহ এখনই দিতে হবে ৯৪১ কোটি ৪০ লাখ টাকা। একই সময়ে সিটিসেলকে দিতে হবে ২৩০ কোটি ৫০ লাখ টাকা।
এর আগে গত সপ্তাহে চারটি অপারেটর আরও ১৫ বছরের জন্য তাদের লাইসেন্স নবায়নের জন্য আবেদন করে। আগামী ১০ নভেম্বর অপারেটর চারটির ১৫ বছরের লাইসেন্সের মেয়াদ শেষ হবে। স্পেকট্রাম চার্জের ওপরে অপারেটরদের ভ্যাট দিতে হবে কি-না এ বিষয়টি এখনও পরিষ্কার হয়নি। তার কারণে ভ্যাট কেটে রেখে অপারেটররা এত দিন বিটিআরসিকে যেভাবে পাওনা পরিশোধ করেছে এ ক্ষেত্রে তা হচ্ছে না।
Tag :

বিটিআরসি’র এখতিয়ার নিয়ে প্রশ্ন সংসদীয় কমিটির

বেসরকারি মোবাইল ফোন অপারেটরদের আয়-ব্যয়ের হিসাব যাচাইয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে টেলিকম আইন অনুযায়ী এ ধরনের হিসাব যাচাই এবং এটা করতে অডিটর নিয়োগ করার এখতিয়ার রয়েছে কিনা তা-ও জানতে চাওয়া হয়। বৈঠকে বিটিআরসি’র আওতাধীন প্রতিষ্ঠানগুলোর হিসাব যাচাই করতে একটি সুনির্দিষ্ট পদ্ধতি নির্ধারণ করা এবং আর্থিক শৃঙ্খলা ঠিক রাখতে সতর্কতার সঙ্গে প্রতি বছর মোবাইল অপারেটরদের হিসাব যাচাই-বাছাইয়ের সুপারিশ করা হয়। এছাড়া, এ ব্যাপারে টার্মস অ্যান্ড কন্ডিশন কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপনের পরামর্শ দেয়া হয়। আগামী নভেম্বরের মধ্যে মোবাইল অপারেটরদের লাইসেন্স নবায়নের সঙ্গে কোম্পানির হিসাব-নিকাশের কোন সম্পর্ক না রাখারও পরামর্শ দেয়া হয় কমিটির পক্ষ থেকে। কমিটির সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম বাবু, খালিদ মাহ্‌মুদ চৌধুরী ও মোয়াজ্জেম হোসেন রতন। বৈঠক শেষে কমিটির সভাপতি হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেন, কমিটি মনে করে বিটিআরসি’র আওতাধীন প্রতিষ্ঠানগুলোর হিসাব যাচাইয়ের ব্যাপারে একটি সুনির্দিষ্ট পদ্ধতি থাকা দরকার। গ্রামীণ ফোনের সঙ্গে বিটিআরসি’র যে বিষয়ে দ্বন্দ্ব চলছে তা কারওই কাম্য নয়। তাই নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কোন পদ্ধতিতে নজরদারি করবে তার সুনির্দিষ্ট ব্যাখ্যা থাকা দরকার। বৈঠকে ২০১২ সালের আগেই যাতে থ্রিজি লাইসেন্স চালু করা সম্ভব হয় সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া, সাবমেরিন ক্যাবলের আপগ্রেডেশন-৩ প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে ক্যাপাসিটি বাড়ানোর ব্যবস্থা করায় সন্তোষ প্রকাশ করা হয়। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে ১ম ফেজ আপগ্রেড এবং মে-২০১২ এর মধ্যে আপগ্রেড প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশের মোট ব্যান্ডউইড্‌থ ক্যাপাসিটি বর্তমানের ৪৪ দশমিক ৬ জিবিপিসি থেকে বাড়িয়ে ১৬০ জিবিপিসিতে উন্নীত করা এবং এর কিছু অংশ ভাড়া দিয়ে অর্থ উপার্জনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। বৈঠকে বিসিএস (টেলিকম) ক্যাডারের কর্মকর্তাদের সরকারি চাকরির শর্ত অক্ষুণ্ন রেখে আগামী ৬ মাসের মধ্যে ডিপার্টমেন্ট অব টেলিকম গঠনের সুপারিশ করা হয়।
Tag :

সাক্ষাৎকারে গ্রামীনফোন সিইও

'নিরীক্ষা অস্বচ্ছ, অর্থ পরিশোধ নয়' -সিগভে ব্রেককে
 
বিটিআরসি নিরীক্ষার স্বচ্ছতায় 'সন্দেহ' প্রকাশ করে টেলিনরের এশিয়া-প্রধান বলেছেন, বিটিআরসির দাবি করা ৩ হাজার ৩৪ কোটি টাকা তারা পরিশোধ করবেন না।

টেলিনরের এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং গ্রামীণফোন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান সিগভে ব্রেককে আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অপারেটরের (গ্রামীণফোন) সুষ্ঠু নিরীক্ষারও দাবি জানান রোববার ।

দুপুরে রুপসী বাংলা হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "বিটিআরসির নিরীক্ষা প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে।"

আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে নিরীক্ষা করা হয়নি মন্তব্য করে ব্রিককে বলেন, "বিটিআরসির নিরীক্ষা প্রতিবেদন আমরা দেখতে চাই, এটি দেখে এ বিষয়ে মন্তব্য করতে হবে।"
 
  দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোনের ৫৬ শতাংশ মালিকানা নরওয়েভিত্তিক প্রতিষ্ঠান টেলিনরের।

একটি নিরীক্ষার ভিত্তিতে শুল্ক ও রাজস্ব ভাগাভাগি বাবদ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ণ্ত্রণ কমিশন (বিটিআরসি) ও জাতীয় রাজস্ব বোর্ডকে ৩ হাজার ৩৪ কোটি টাকা পরিশোধ করতে গত ৩ অক্টোবর গ্রামীণফোনকে চিঠি দেয় বিটিআরসি।

ওই চিঠিতে পরবর্তী ২১ দিনের মধ্যে অর্থ পরিশোধ করতে বলা হয়।
পরদিন গ্রামীণফোন সংবাদ সম্মেলনে দাবি করে বিটিআরসির ওই নিরীক্ষা 'ভুল ধারণার ভিত্তিতে' হয়েছে।

এ বিষয়ে কথা বলতে গ্রামীণফোনকে পুনরায় চিঠি পাঠায় বিটিআরসি। গ্রামীণফোনের একটি প্রতিনিধি দল গত ১০ অক্টোবর বিটিআরসি যায়।

তবে আলোচনায় বসার শর্ত হিসেবে পাওনা চেয়ে বিটিআরসির পাঠানো চিঠি প্রত্যাহারের আহ্বান জানায় গ্রামীণফোন। এরপর বিটিআরসি জানায়, এখন তারা আইনি পথে এগোবে।

এ পরিস্থিতিতে টেলিনরের প্রধান নির্বাহী কর্মকর্তা জন ফ্রেডারিক বাকসাস শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন।
 
তবে সে সাক্ষাতে গ্রামীণফোনের পাওনা টাকা চেয়ে বিটিআরসির চিঠি বিষয়ে কী আলোচনা হয় তা জানা যায়নি।

'চাই গ্রহণযোগ্য সমাধান'

৩ অক্টোবরের চিঠিতে বিটিআরসির বেঁধে দেওয়া ২১ দিনের মধ্যেই অর্থ পরিশোধ বিষয়ে 'একটি ফলপ্রসূ' আলোচনা হবে বলে আশাবাদী ব্রেককে।

ঠির পরবর্তী ২১ দিনের মধ্যে গ্রামীণফোন তিন হাজার ৩৪ কোটি টাকা পাওনা পরিশোধ না করলে বিটিআরসি আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছে।

তিনি বলেন, "আমরা আশা করছি ওই সময়ের আগেই অর্থ মন্ত্রনালয় বা টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে একটি ফলপ্রসু আলোচনা হবে। যে সমস্যা হয়েছে আমরা এর একটি গ্রহণযোগ্য সমাধান চাই।"

বিটিআরসি চেয়ারম্যান জিয়া আহমেদ ইতিমধ্যে বলেছেন, অর্থ পরিশোধ করা না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
 
এ প্রসঙ্গে গ্রামীণফোন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ব্রেককে বলেন, আইনী ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে বিটিআরসি বিবেচনা করবে বলে তিনি আশা করেন।

ব্রেককে বলেন, "আমরা এখানে ব্যবসা করতে এসেছি, এখানকার সব ধরণের আইন, নিয়ম কানুন মেনেই আমরা ব্যবসা করতে চাই। আমরা চাই স্বচ্ছতা ও জবাবদিহিতা।"

বিটিআরসির দাবির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে কি না সে বিষয়ে গ্রামীণফোন এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি উল্লেখ করে তিনি বলেন, "প্রয়োজনে আইনি পদক্ষেপও বিবেচনা করা হবে।"

'ব্যবসা গোটানোর কোনো চিন্তা নেই'

এক প্রশ্নের জবাবে টেলিনরের এশিয়া-প্রধান বলেন, "বর্তমান পরিস্থিতিতে টেলিনর বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার চিন্তা ভাবনা নেই। এ কারণে গ্রামীণফোন দ্বিতীয় প্রজন্মের লাইসেন্স নবায়েনের আবেদন করেছে।"

গ্রামীণফোনের নেটওয়ার্ক ভবিষ্যতে আরো বিস্তৃত করা হবে জানিয়ে তিনি বলেন, "ডাটা, থ্রি-জি প্রযুক্তি এবং স্থানীয় কনটেন্ট উন্নয়নে গ্রামীণফোন কাজ করে যাবে।"

"গ্রামীণফোন বিনিয়োগের ধারা অব্যহত রাখার জন্যই এসব কাজ করে যাবে।"

অপারেটরদের ব্যবসার জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিনরের প্রধান নির্বাহী কর্মকর্তা জন ফ্রেডারিক বাকসাসের সাক্ষাতে কী নিয়ে কথা হয়েছে জানতে চাইলে ব্রেককে বলেন, "আমি সে সময় ছিলাম না, তবে নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।"
 
২জি লাইসেন্স নবায়নের ব্যাপারে তিনি বলেন, এ প্রক্রিয়ায় প্রথম দিকে তারা থাকলেও পরে তা মেনে নেন।

রেগুলেটরি প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে জানিয়ে ব্রেককে বলেন, "এসব ব্যাপারে আরো স্বচ্ছ হওয়া উচিৎ।"

বিটিআরসির নিরীক্ষার ভিত্তিতে পাওনা টাকা দাবি এবং ২জি লাইসেন্স ভিন্ন বিষয় উল্লেখ করে তিনি বলেন, "লাইসেন্স নবায়নে এর কোনো প্রভাব পড়বে না।"

বাংলাদেশ আগামীতে তৃতীয় প্রজন্মের লাইসেন্স দেবে। গ্রামীণফোন এ লাইসেন্স নিতে আগ্রহী কি না জানতে চাইলে তিনি বলেন, "এ বিষয়ে পরিস্থিতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে গ্রামীণফোন বাংলাদেশে ৩জি'র ব্যাপারে আগ্রহী।"

ব্রেককে বলেন, বাংলাদেশে ইতোমধ্যে গ্রামীণফোন ২ দশমিক ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এক লাখ লোকের আইপিও রয়েছে। ১১টি দেশে তাদের ব্যবসা রয়েছে, সেখানে ৩১ হাজার কর্মী রয়েছে।

বাংলাদেশের বাজার খুবই গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে জানিয়ে ব্রিককে বলেন, আমরা চাই এখানে একটা লেভেল প্লেয়িং ফিল্ড থাকুক যেখানে একটা সুস্থ প্রতিযোগিতা হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন টেলিনর এশিয়ার কমিউনিকেশন ডিরেক্টর গিলেন ম্যানডেলিড, গ্রামীণফোনের চিফ কমিউনিকেশন অফিসার কাজি মনিরুল কবির প্রমুখ।
  

Robi & Brac Bank Mutual Remitence Service


প্রবাসীদের কষ্টার্জিত অর্থ প্রিয়জনের হাতে অল্প সময়ে পৌঁছে দেয়ার জন্য মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড ব্র্যাক ব্যাংকের সহায়তায় চালু করেছে রেমিট্যান্স সেবা। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে অল্প সময়ে প্রবাসীদের পাঠানো টাকা তাদের পরিবারের কাছে পৌঁছে দেয়ার সেবা কার্যক্রম দেখতে, সমপ্রতি গাজীপুরের কালীগঞ্জে রবি সেবা পয়েন্টে (আরএসপি) যান ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান এবং রবির চিফ মার্কেটিং অফিসার বিদ্যুৎ কুমার বসু। তারা সেখানে বিভিন্ন জনের সঙ্গে কথা বলেন, রেমিট্যান্স গ্রহণকারীদের হাতে উপহার তুলে দেন। সেখানে সেবা নিতে আসা রাবেয়া বেগম বলেন, ছেলের বিদেশ থেকে পাঠানো টাকা তিনি দিনে দিনে অতি অল্প সময়ে তুলে নিয়েছেন। আগে ছেলে দেশে কেউ আসলে তার মাধ্যমে টাকা পাঠাতো। এতে অনেক সময় লাগতো। তাছাড়া এর কোন আইনগত প্রমাণ না থাকায় টাকা হারানো গেলে অভিযোগেরও কোন সুযোগ ছিল না। এখন আমি নিশ্চিন্ত। বাড়ির কাছেই আছে রবি পয়েন্ট। এখান থেকে সহজে টাকা তোলা যায়।
অনুষ্ঠানে জানানো হয়, রবি বিশ্বাস করে মোবাইল ফোনে টাকা পাঠানোর এ সহজ অথচ ব্যতিক্রমী পদ্ধতি অনেক পরিবারের জীবনমান বদলে দেবে। এ সেবা তাৎক্ষণিকভাবে একটি পরিবারের প্রয়োজন পূরণে সহায়তা করছে। প্রাথমিকভাবে এই সেবা ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের আরএসপি গুলোতে পাওয়া যাচ্ছে। পর্যায়ক্রমে সারাদেশে সমপ্রসারিত করা হবে। যে কোন মোবাইল অপারেটরের গ্রাহক আরএসপি থেকে রেমিট্যান্স সেবা নিতে পারবেন এবং রেমিট্যান্স গ্রহণকারীরা বিনামূল্যে এ সেবা পাবে। অনুষ্ঠানে মোবাইল মানি’র কনসালটেন্ট মীনা সিভান, রবি’র ঢাকা রিজিওনাল ম্যানেজার রেজাউল ইসলাম সিদ্দিকী, ব্র্যাক ব্যাংকের হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট, কাস্টডিয়াল সার্ভিস অ্যান্ড প্রবাসী ব্যাংকিংয়ের খাজা শাহরিয়ার এবং হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স জিসান কিংশুক হক, হেড অফ ট্রেড অ্যান্ড রেমিট্যান্স শামসুল হক সুফিয়ান, সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার, প্রবাসী ব্যাংকিং, শাহরিয়ার মো. জামিল প্রমুখ উপস্থিত ছিলেন।

Citycell Ultra Smart Prepaid Plan 15 MB Pack


Speed Up to=512 Kbps=Usage limit=15 MB@Tk20=Validity=1 Day

Speed Up to=150 Kbps=Usage limit=15 MB@Tk15=Validity=1 Day


To activate Ultra Smart Pre-paid Plan, type the desire plan (for 512 kbps daily plan type ‘US1’ & for 150 kbps daily plan type ‘US2’) name from your connection and SMS to 9666

Note:

1) Type ‘WAP’ and SMS to 9666 to browse internet from your handset
2)  EVDO enabled device is required to enjoy 512 kbps plan
3) Speeds refer to download speed only
4) VAT applicable & condition applicable

More Details Call 121, 01199121121

Nokia N9 at Half Price (Only for Icon)

শুধু আইকনদের জন্য এসেছে নকিয়া এন৯ ‘অর্ধেক মূল্যে’

আগামী নভেম্বর মাস থেকে আইকন ও নকিয়ার যৌথ উদ্যোগে আইকনদের জন্য বিশেষভাবে নকিয়া এন৯ বাজারজাত করা হচ্ছে। নকিয়ার অনবদ্য স্মার্টফোন নকিয়া এন৯-কে ঘিরে এই যৌথ উদ্যোগ নেয়া হয়েছে। এন৯ স্মার্টফোনে আছে অসাধারণ দ্রুত মোবাইল ব্রাউজিং সুবিধা, সেরা নেভিগেশন এবং কুইক ফায়ার কার্ল জিস অপটিকস৮ মেগাপিক্সেল ক্যামেরা। আইকনরাই হবেন নকিয়া এন৯-এর প্রথম সৌভাগ্যবান ব্যবহারকারী। সাধারণ গ্রাহকের দুই সপ্তাহ আগে আইকন গ্রাহকেরা এন৯-এর গর্বিত অধিকারী হতে চলেছেন এবং খুচরা বাজার মূল্যের চেয়ে অর্ধেক দামে তারা এন৯ ক্রয় করতে পারবেন। আইকনদের মধ্যে যারা প্রি-অর্ডার দেবেন তাদের প্রথম ৫০ জন এই বিশেষ ছাড় সুবিধা পাবেন। এ ছাড়া আইকনদের জন্য রয়েছে সীমিতসংখ্যক আকর্ষণীয় নকিয়া এক্সেসরিজ। এই অফারটি উপভোগ করতে একজন আইকনের সর্বনিম্ন দুই মাসের মেম্বারশিপ থাকতে হবে।
নকিয়া এন৯ আসছে অনন্য সাধারণ নতুন শৈলী নিয়ে; এতে হোম কির বদলে এসেছে অতি মৃদু একটি জেশ্চার : সোয়াইপ। যখন গ্রাহক একটি অ্যাপ্লিকেশনে থাকবেন এর সাহায্যে স্পর্শমাত্র চোখের পলকে হোমে পৌঁছে যাবেন।
এতে তিনটি হোম ভিউ সুবিধা রাখা হয়েছে, যার মাধ্যমে গ্রাহকেরা একটি ফোনের মাধ্যমে সবচেয়ে বেশি যা সুবিধা নিতে চান, তা-ই পাবেন। এগুলো হচ্ছে : অ্যাপ্লিকেশন ব্যবহার, নোটিফিকশন ও সোসাল নেটওয়ার্কের সাহায্যে আপ টু ডেট থাকা এবং একটিভিটিজের মধ্যে সুইচিং বা একটিভিটিজের তাৎক্ষণিক বদল করার সুবিধা। বিজ্ঞপ্তি।

Banglalink Auto Bill Pay Option

what is "auto bill pay"?
banglalink makes mobile bill payments absolutely hassle free for the subscribers. with auto bill pay, a subscriber needs to sign in a form and we take care of collecting mobile bills and updating the billing information. moreover, the whole process of bill collection and billing system update is fully automated. thus, subscribers will never have to worry about getting barred.

features of "auto bill pay":
bills will be collected from subscribers’ credit card(s). the auto bill pay system accepts any visa, mastercard, or american express card issued from any bank.
subscribers need to sign the auto bill pay authorization only once.
bills will be collected when subscriber’s usage reaches 80% of his/her credit limit or at month end.
connection will never be barred if the subscriber chooses the 1st option (see details below) with sufficient available fund.
saves valuable time for the subscriber as subscriber doesn’t have to "pay" his bills again.
subscribers will have more flexibility to make payments (up to 45 days credit limit for credit cards).
new postpaid subscribers signing up for auto bill pay will not be required to pay any security deposit and will enjoy a default credit limit of bdt 500.
three options for "auto bill collections":
1st option: collect full outstanding amount when my usage reaches 80% of my credit limit
2nd option: collect 50% of my outstanding amount when my usage reaches 80% of my credit limit
3rd. option: collect my bill at the end of the month (if my bill crosses my deposit my line may be barred)
example:
subscriber has credit limit of tk. 500
- if he chooses 1st option, whenever his usage reaches tk. 400 (80% of 500), we will collect tk. 400 from his credit card,
- if he chooses 2nd option, whenever his usage reaches tk. 400 (80% of 500), we will collect tk. 200 from his credit card,
- if he chooses 3rd option, we will collect the outstanding dues at month end from his credit card. please note that subscriber may be barred if his usage crosses tk. 500 and no separate payment is made, if choosing this option.
- any outstanding amount at the end of the billing period will be collected on bill cycle date.
auto bill pay registration process:
to avail the auto bill pay facility, subscriber has to sign up by signing and submitting the auto bill pay authorization form (click here to download pdf form) to us. subscribers can get the form from banglalink customer care centers or from banglalink website.
for verification purpose collection of either the national id card or the passport of the cardholder (photocopy) is mandatory.
after successful registration, subscriber’s bills will be collected automatically from his/her credit card. it will take maximum 48 hours to activate the facility. the facility will start from the current bill cycle if the application is submitted at least 48 hours before the end of bill cycle.
subscriber has to apply in writing to deactivate the facility at the nearest customer care center.

Robi Internet Notice (রবি ইন্টারনেট নোটিশ)


mms
1.Name of the Service                               : Internet migration

2.Target Base                                                : All Robi  Pre-paid Internet Subscribers

3.Launch Date                                               : October 16th , 2011 00:00 hrs

4.Access mode                                              : N/A

5. New Features
:Currently the Robi Internet subscribers go directly to pay per use mode after the bundle packet is fully consumed. Infact they do not get any kind of notification prior to 100% consumption of the bundle packet. As a result they lose huge sum of money from their pocket and this creates customer dissatisfaction and also huge complaints. There has been a directive from BTRC also to develop a tool to restrict this unexpected money deduction. Considering the customer centricity and also to get aligned with BTRC directive, Robi has developed a tool which would keep the internet users on a comfort zone. From October 16th 00:00 Hrs, all Robi Internet users will be migrated to pay per use package, ofcourse their bundle packet will be carried forward. To again migrate to bundle package they have to dial USSD code. Please note that subscriber in bundle mode cannot go on to pay per mode without migration and subscriber on pay per mode cannot purchase bundle unless they migrate to bundle package and dial the respective package code. Below table would give a complete picture.
Migration from pay per use to bundle mode Migration from bundle packet  to pay per use mode Number of times migration possible Migration charge Migration date and time
Dial *8999*00# Dial *8999*99# 2 times in 15 days BDT 0.00 October 16th, 2011
00:00 Hrs
NOTE:
  • VAT applicable
  • The cut-over date is 16th October 00:00 Hrs 2011
  • This is not a campaign but a development in internet service for Pre-Paid users only
  • P&S will inform if there is any further change
For more details: FAQ
Robi Internet
Internet from your Robi connection is the best way to bring World Wide Web in your fingertips!

Robi Internet saves you from wasting time in dialing up or spending money for each minute. GPRS/ EDGE coverage throughout the country ensures you to get high speed connectivity with the information super highway. Different Internet plans are also available for you with the best value.

With Robi Internet, there is no boundary for…
  •  Searching your required information through browsing
  •  Sending & receiving your emails
  •  Downloading files (Music, Video, Games, etc)
  •  Chatting with your friends
  •  Unlimited addition to black/white list
And lots more… 

    * To start enjoying Robi Internet all you need is a GPRS/ EDGE enabled mobile phone with Robi connection.
    * Robi customers are able to use Internet services by default. So, no further registration is needed.
    * To configure your phone ready for Robi Internet few simple steps are required.

So, now you are all set to choose the Robi Internet plan appropriate for you. 

Grameenphone Call Block Service

Call Block Service enables subscribers to easily block unwanted calls to their mobile phones anytime, anywhere through its Blacklist feature. Recently, Grameenphone has also introduced the Whitelist feature to allow only certain numbers to be able to call the subscriber, keeping all other callers blocked.

Subscription Process:

Any GP subscriber can subscribe to the Call Block service.
SMS: Type Start CB and send to 5678
USSD: Dial *111*1*1#
IVR: Dial 5678

Unsubscription Process:

SMS: Type Stop CB and send to 5678
USSD: Dial *111*1*4#
IVR: Dial 5678

To make it easy for the subscribers, GP has introduced a fully functional USSD menu for this service, which will guide the subscriber through all the features of this service. This can be done by dialing *111# and follow the instructions.

Product features and usage:

A GP subscriber can block/allow as many numbers as s/he wants starting with first 10 free slots. For example, a subscriber blocked 10 numbers by using first 10 slots. After a period, s/he can delete one number from the slot and add another number with no additional charge. In this way, the subscriber can remove any number from the first 10 slot to add new numbers in the Blacklist/Whitelist. After free first 10 number slots, subscribers have to pay for each number he wants to block/allow from 11th to 20th slots.
For your convenience, Grameenphone Ltd. has introduced “Weekly charging” feature for Call Block service, applicable for eligible prepaid subscribers only. This feature enables all Smile, djuice, Apon, Shohoj, Bondhu, Business Solutions prepaid, Ekota, and Badhon subscribers to avail the Call Block service on a weekly basis at BDT BDT 7 (+ 15% VAT) per week. Existing Call Block users, who subscribed for 30 days – will be able to enjoy the full 30 days of the service, and will be converted to Weekly subscriptions once the 30 days are expired.

Tariff:

  • BDT 7 / week (pre-paid subscribers) & BDT 30 / month (post-paid subscribers) for availing call block service
  • Initial 10 slots additions/modifications/deletion to the blacklist/whitelist is free.
  • If subscriber has already filled up 10 slots in the blacklist/whitelist with number, BDT 10 (BDT 2 port + BDT 8 service) additional charge will be applicable
  • Initial 10 slots additions/modifications/deletion to the blacklist/whitelist is free
  • If subscriber has already filled up 10 slots in the blacklist/whitelist with number, BDT 8/number additional charge will be applicable
  • SMS charge: Free
  • *15% VAT applicable in all charges. *Prepaid subscribers are charged from account balance on real-time. *Postpaid subscribers are billed in monthly invoice.

Notes:

For SMS based usage, the keywords are given below:
Sl Action Keyword Example
1 To subscribe Start CB Start CB
2 To add number to blacklist ADD<space>Number Add 017xxxxxxxx
3 To delete number to blacklist DEL<space>Number Del 017xxxxxxxx
4 To modify number in blacklist CH<space>Old Number
<space>New Number
CH 017xxxxxxxx
017xxxxxxxx
5 To see current blacklist LIST List
6 To activate the blacklist ON On
7 To deactivate the blacklist OFF Off
8 To add number to whitelist W ADD<space>Number W Add 017xxxxxxxx
9 To delete number from whitelist W DEL<space>Number W Del 017xxxxxxxx
10 To modify number in Whitelist W CH<space>Old Number<space>
New Number
W CH 017xxxxxxxx
017xxxxxxxx
11 To see current whitelist W LIST W List
12 To activate the whitelist W ON W On
13 To deactivate the whitelist W OFF W Off
14 To view active list status VIEW View
15 To Unsubscribe Stop CB Stop CB
16 For Help HELP Help
*To get all the keywords at once, subscribers can SMS Help to 5678

Valid Number formats:

Mobile: e.g. 017xxxxxxxx, 019xxxxxxxx, 018xxxxxxxx, 011xxxxxxxx, 016xxxxxxxx, 015xxxxxxxx.
Private PSTN: e.g. 037xxxxxxx, 0644xxxxxxxx etc.
BTCL: Area Code + Number e.g. 02xxxxxxx, 031xxxxxxx etc.
* Using 880 is not mandatory for numbers in Bangladesh.
ISD: 00 + Country Code + Number e.g. 0044xxxxxxxxxxxxxx, 0091xxxxxxxxxxxx etc.
*Charges and VAT apply

ollo Bangladesh :: New Wi-MAX Operator



New Wi-MAX Operator 'Ollo Bangladesh' (MultiNet Group) has been Launched in Dhaka are User Trail


::About Ollo ::

Ollo has launched the wireless internet service in October 2011 in Dhaka,Bangladesh. It is with great pride that we can now offer wireless internet in Bangladesh. Throughout the next several months we will continue to improve our services in Dhaka and we will also expand our network throughout the country.

::Ollo Mission::

Ollo will emerge as the market leader in wireless internet by delivering next generation technology to the people of Bangladesh. We will deliver high quality data products and services and utilize technology to encourage social and economic growth. We will stimulate the local economies, create jobs and provide opportunities for value added services that benefit all Bangladeshis. We will invest in communities through socially responsible corporate programs which will improve the social economic well being of Bangladesh.

::Ollo Core Values::

Ollo will strive to deliver it brand promises of transparency, simplicity, honesty and respect to our subscribers and shareholders. Our policies will be easy to understand. We will endeavor to deliver change in the wireless internet sector in Bangladesh. We will aim to provide excellence in customer service and to exceed our customers' expectations. We are confident in our ability to deliver quality products with a quality network.

We encourage you to contact us. As a team we will strive to offer the best in telecommunications solutions and give our subscribers the attention they deserve.
Please always feel free to contact us on our web site or by phone.

Thank you for being our customers, we appreciate your patronage.

Best Regards,
The Ollo Team.

::Get Ollo::

1. Check your zone coverage Dhaka, Bangladesh

•Dhanmondi
•Uttara
•Gulshan

2. Become an Ollo Ambassador Contact our Call Center to arrange appointment and buy an Ambassador package:

At present 2 bundle packages are available.

¤Dongle + 40 GB @2,475 tk

¤Dongle + Cradle + 40 GB @3,225 tk

***Price includes VAT

Ollo are in User Trail, currently they are offering 512kbps package.

::Devices::


::Dongle::

AX326 Wireless USB Modem

This is a smart modem at a reasonable price. Additional user ID and password are not required to connect with Ollo. Just install WCM (Wireless Connection Manager) and the internet connection will be obtained automatically. You can use this device within 200 meters from Ollo Base Station. If your residence is more than 200 meters away from Ollo Base Station, we suggest you use Cradle.

::Technical specs::

•76 x 25 x 11.3 mm
•18 g
•USB 2.0
•1 two-color LED
•Friendly user interface, it is Plug & Play; Auto Register and Connect
•Compatible with Windows XP 32/64; Windows Vista 32/64; Windows 7 32/64; Mac OS


::Cradle::


SX361 Wireless Cradle

This is a remote antenna to better receive the signal.
You can use this device where dongle (AX326) is not able to receive a good RF signal or if your location is in a poor coverage zone. If your residence is more than 200 meters away from Ollo Base Station, we suggest you use Cradle.

::Technical specs::

•136 x 164 x 43 mm
•220 g
•USB 2.0

::How to use it::

The Wireless cradle includes extended USB cable and cradle body. The extended USB cable provides subscribers a choice to use the cradle like a remote antenna. The cradle has one USB port. While dongle is plugged into the Wireless cradle, the RF ports in the dongle will connect to the inner RF ports in the cradle.


3. Prepare yourself

For citizens of Bangladesh
•Two copies of passport sized photographs.
•National Identity Card (NID).
•Photocopy of NIC.

For foreigners and diplomats

•Two copies of passport sized photographs.
•Passport.
•Photocopy of the passport.

::Call Center::

For information about our service please call from 8:00 a.m. to 11:00 p.m.
01938838-444
01938838-445
01938838-446


Facebook fan page : https://www.facebook.com/OlloBangladesh

Website : http://ollo.com.bd/

airtel brings 0.65 tk/minute at offnet

Great news !!!
Airtel brings another exciting offer for its valued prepaid subscribers !!!

Prepaid subscribers can now talk to others operators no. only @0.65 tk/minute (24 hours)

Offer details is given below :

¤To enjoy this offer simply type offnet & send to 4444

¤You have to keep minimum 65 tk on your main prepaid account.

¤Tk. 2 activation charge will be applicable for activation of this offer.

¤If your main prepaid account balance is under 65 tk, you will enjoy the regular tariff.

¤No other offnet offer is applicable while enjoying this offer.

¤To deactivate this offer just type deoffnet & send to 4444.

***N.B. : 15 % VAT will be added with all the charges.

robi reduces call rate for "muhurto"

 Muhurto
Dipu writes
[Dipu goes to school every day] [He loves his school] [He has one sister and one Pet-Dog] [Dipu loves his Pet] [His name is TOM] [Dipu plays cricket with TOM]….


6 year old Dipu frequently use his Mom’s mobile to call his father. That day, he was writing this essay for his school. He wanted to comprehend this to his father, so he called. Mostly during office hrs; his father couldn’t able to listen to his essay with one go. Dipu tries again and again and writes tiny sentence, one after another…   


Every day we make significant amounts of small calls to our friends, family and to neighborhood. We feel their belongingness when we eavesdrop to their voice. Even if it’s diminutive and insignificant sometime, we don’t want to be in awe of this.   


So who loves small talks?
  • Who don’t have time to talk longer  – Metropolitan citizens
  • Who don’t have so many things to say at one go -  Students and Professionals
  • Who intend to save from their calls – Mostly semi urban and rural people
What we are doing to meet this?

Offering LOWEST 1 sec pulse tariff with New Robi Muhurto Prepaid plan with voice Tariff 1.6 paisa / 1 sec to any operator for 24 hrs calls.
 Muhurto Tariff
Particulars
Paisa/1sec
Outgoing
24 hours
To Robi (incl. FnF & priyo)
1.6
To Other Operators (Incl. FnF)
1.6
To BTCL (Local/NWD)
1.6
To International (ISD)*
Only ISD Charges
Incoming from any number worldwide
Free
Outgoing pulse for local calls
1 sec
Outgoing pulse for Internationals calls
*15 sec
  • All prepaid mass product except Uddokta, EasyLoad, Corporate Prepaid can migrate to this package
  • Dial *8999*5# for migration to Robi Muhurto Prepaid Package
  • 15% VAT applicable in all charges

new promotion for robi uddokta

 mms
Who is it for?
Only robi Uddokta & EasyLoad customers

What are we doing to meet the need?
Introducing Prepaid Uddokta & EasyLoad Voice Bundle Offer


Purchase Code
Charge Excluding VAT
Minute amount
Validity for Bonus A/c (for customer)
Purpose
*8444*30#
TK150
300 min
5 days
On-net
*8444*75#
Tk.300
750 min
5 days
On-net

Offer details and conditions:
  • Bundle usage                     -           Robi-Robi voice calls only
  • Bundle check                     :           *222*3#
  • Bundle validity                  -           5 days
  • Bundle minute cannot be transferred through balance transfer
  • Partners / Customers can buy the bundle as many times as possible
  • Bundle Pulse: 60 sec (incl. bonus minute, if any)

grameenphone new tariff plan "spondon"


In addition to the existing price plans “Shohoj”, “Apon”, “Bondhu”, “djuice” and “Smile”, Grameenphone introduces a brand new attractive price plan called “Spondon”.
This is the only consumer prepaid plan offered by Grameenphone which will give our subscribers the privilege of calling at any local numbers with 1 second pulse facility at a flat tariff (24 hours) of 0.02 paisa /second.
To migrate to “Spondon” (from any other consumer prepaid price plans as mentioned above) at FREE of charge, subscribers need to type the valid key word “SP” and send SMS to 4444.
The detail tariff of “Spondon” is as follows:

Spondon Time Tariff
(Outgoing local voice calls) 24 hours GP-GP GP-Other Operators
2 paisa /sec
  1st  Minute charge in New Price Plan N/A
  Pulse 1  (One) Second
  F&F N/A
Spondon (Incoming Voice Calls) Free
Local SMS Charge On-net Off-net
24 hours at 0.50 paisa / SMS (within 160 characters including spaces)
Note:
  • Migration from one package to another is completely FREE
  • 15% VAT will be applicable on all other charges

গ্রামীণফোন নিয়ে এলো নতুন আকর্ষণীয় প্রিপেইড প্যাকেজ “স্পন্দন”। এক সেকেন্ড পালস এর সুবিধা থাকায় এই প্যাকেজের মাধ্যমে আপনি পাচ্ছেন সবচেয়ে কম খরচে দেশের যেকোন নম্বরে ফ্ল্যাট রেটে কথা বলার সুযোগ ।
গ্রামীণফোন-এর নতুন আকর্ষণীয় প্যাকেজ ‘স্পন্দন’-এ মাইগ্রেট করতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে “SP” লিখে SMS করুন 4444 নম্বরে।
স্পন্দন সম্পর্কে বিস্তারিত বিবরণ:

স্পন্দন সময় ট্যারিফ

(আউটগোয়িং লোকাল ভয়েস কোল)
২৪ ঘণ্টা জিপি – জিপি জিপি-অন্য অপারেটর
২ পয়সা / সেকেন্ড
  ১ম মিনিটে বিশেষ চার্জ প্রযোজ্য নয়
  পাল্‌স ১ (এক) সেকেন্ড
  F&F প্রযোজ্য নয়
স্পন্দন (ইনকামিং ভয়েস কল) ফ্রি
স্থানীয় এসএমএস চার্জ অন নেট  অফ নেট
24 hours at 0.50 paisa / SMS (within 160 characters including spaces)
Note:
  • মাইগ্রেশন (প্যাকেজ পরিবর্তন) সম্পূর্ণ FREE
  • সকল চার্জে ১৫% ভ্যাট প্রযোজ্য

- Copyright © 2013 telecom bd - Metrominimalist - Powered by Blogger - Designed by Johanes Djogan | Distributed by Rocking Templates -